পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্য আটক

0
172
পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ০৮ / ছবি : এই বাংলা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পোরশার তেঁতুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি–আড্ডা আঞ্চলিক মহাসড়কের পাশের একটি আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটকদের মধ্যে রয়েছেন—লুৎফর রহমান (৫৬), ছয়ফুল (৪৩), দেলোয়ার হোসেন (২৭), সাকিব হোসেন (২২) এবং মানিক মিয়া (২৬)। তাদের কাছ থেকে দুইটি লোহার হাসুয়া ও একটি চায়না করাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজার এলাকায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন—মোরসালিন (২৬), হাবিবুর রহমান (৩০) এবং রুবেল আহমেদ (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পোরশা থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here