বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক, মোট ৩ জন গ্রেপ্তার
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ২০ মে, ২০২৬
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়াসহ তিন মাদককারবারিকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর পশ্চিম এলাকায় নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মাঝগেদড়া গ্রামের আতর আলীর ছেলে মাসুম মিয়া (৪০), কামালপুর পশ্চিম গ্রামের বাবুল মিয়ার ছেলে নুর আলম (৩০) এবং কামালপুর দক্ষিণ গ্রামের এ কে এম সরোয়ারের ছেলে তারজিদ জাহান বাবু (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুর আলমের বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।