শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে ধানের গোলা থেকে ২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার এসআই মো. মিন্টু মিয়ার নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানের সময় অভিযুক্ত জহুরুল ইসলাম বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মুনতাসির মামুন মুন বলেন, অভিযান পরিচালনা করে ধানের গোলা থেকে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর