সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

নাগরপুরে ৮ বছরের শিশু কন্যা হত্যা, ১৬ বছরের এক যুবক আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশু কন্যা শ্বাসরোধে হত্যা হওয়ার ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম আয়শা আক্তার, সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের বাসিন্দা।

রোববার বিকালে শিশুটি গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে খেলার সময় আহত অবস্থায় পাওয়া যায়।

নাগরপুর থানার পুলিশ জানায়, মাদকাসক্ত ১৬ বছর বয়সী আজমির হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে নেশার টাকার জন্য হত্যা করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে শিশুর একটি নুপুর নেই। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হাসান বলেছেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া চেষ্টা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর