আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোরে-১ আসনের স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ

নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে অনুসন্ধান ও বিচারক কমিটি

0
154
স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই তিনি নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়ার প্রচারণায় অংশ নিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান ও বিচারক কমিটির শোকজ নোটিশে বলা হয়েছে, গত ২ জানুয়ারি লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় তাইফুল ইসলামের সমর্থকরা নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ করেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ভোট গ্রহণের ৩ সপ্তাহ পূর্বে কোনো নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ।

নোটিশে তাকে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নাটোর জজ কোর্টের নিচতলার কমিটি কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, “শোকজের বিষয়টি এখনো জানিনা, ক্যাম্পিংয়ে রয়েছি। এটি রুটিন ওয়ার্ক, হয়তো বাসায় গিয়ে বিস্তারিত জানবো।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here