নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার

0
207
মরদেহ উদ্ধার / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :

নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক তরুণীর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (আজ) দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি পুকুরপাড়ে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহটি অজ্ঞাত পরিচয়ের এবং এতে হত্যার আলামত রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here