বাইউস্টে ফল-২০২৫ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
193
বাইউস্টে ফল-২০২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ক্যাম্পাস প্রতিনিধি :

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কালচারাল ক্লাবের উদ্যোগে ফল-২০২৫ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে এক জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানের শুরুতে তাঁকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা।

বিদায় সংবর্ধনায় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে বাইউস্ট কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here