ওসমান হাদির মৃত্যুতে নলছিটিতে ব্যবসায়ীদের শোক পালন

0
203

ঝালকাঠি প্রতিনিধি :

ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ ২০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি উপজেলা শহরের ব্যবসায়ীরা স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রেখে শোক পালন করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় ব্যবসায়ীরা নীরবতা পালনসহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এলাকাবাসী জানান, ওসমান হাদি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি জুলাই যোদ্ধা। তার মৃত্যুতে নলছিটির সর্বস্তরের মানুষের মাঝে শোক ও বেদনা বিরাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here