নাটোরের মাধনগর রেলস্টেশন থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0
182
মরদেহ উদ্ধার / প্রতিকি ছবি

নাটোর প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশন থেকে অজ্ঞাত নারীর (৪৮) মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের ধারনা তার বাড়ি জয়পুরহাট জেলায়। গত রাতের যেকোন সময় তিনি মারা গেছেন।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আউয়াল জানান, লোকজনের মুখে এক নারীর মরদেহ পড়ে রেলওয়ে প্লাটফর্মে থাকার খবর পেয়ে তিনি জিআরপি সান্তাহার পুলিশকে বিষয়টি অবগত করেছেন। তারা এলে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করবেন।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন,ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here