
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের পশ্চিম কদমতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হক শেখের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক ফারজানা বন্নীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইসলামিক স্কুল পিরোজপুরের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শেখ।
সমাবেশে প্রধান অতিথি আসাদুজ্জামান খান বলেন, “সন্তানের প্রথম শিক্ষালয় হলো মায়ের কোল। তাই শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মায়েদের সচেতনতা সবচেয়ে জরুরি।বিশেষ অতিথির বক্তব্যে আব্দুস সালাম শেখ মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় অত্র মাদ্রাসার আরবি শিক্ষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, কারী শিক্ষক মোহাম্মদ মোহেবুল্লাহ হাওলাদার, সুমাইয়া আক্তার , নুসরাত জাহান সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১লা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস উৎসবমুখর পরিবেশে শুরু হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ বৈশিষ্ট্যের কথা তুলে ধরেন, পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত সাধারণ শিক্ষার সুব্যবস্থা।দক্ষ শিক্ষক অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান।শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ নৈতিক শিক্ষা। মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে শিশুদের পাঠদানের নিশ্চয়তা।
সমাবেশে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যে মোঃ আব্দুল হক শেখ ১লা জানুয়ারি থেকে নতুন উদ্যমে ক্লাস শুরু করার ঘোষণা দিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক
