কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্ট আঃ লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

0
221
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেফতার / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মোঃ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক বাবলু মিয়া এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, ‌‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলাজুড়ে অভিযান অব্যাহত আছে।’

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here