বিজয় দিবস উপলক্ষে পিরোজপুর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে মাসুদ সাঈদী

0
131
পরিচ্ছন্ন পরিবেশ, বদলে দিব বাংলাদেশ’ শ্লোগানে পিরোজপুরে হাসপাতাল পরিচ্ছন্নতা ও জনসচেতনতায় জননেতা মাসুদ সাঈদীর কর্মসূচি / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘পরিচ্ছন্ন পরিবেশ, বদলে দিব বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পিরোজপুর গড়ার প্রত্যয়ে আজ (১১.১২.২০২৫) পিরোজপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান, জননেতা মাসুদ সাঈদী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

পিরোজপুর পৌরসভার আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. মোঃ নিজামউদ্দিন।

এছাড়াও জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারী মোঃ আল আমিন, পৌর সহকারী সেক্রেটারী আনসারুজ্জামান হালিম, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি সিরাজুল ইসলাম সহ পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীগণ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, পরিচ্ছন্নতা কেবল হাসপাতাল নয়, পুরো জেলার জন্য অপরিহার্য। একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন পিরোজপুর গড়ার প্রত্যয় নিয়ে এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here