শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়ম, দুদকের অভিযান

0
370
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রীপুর, গাজীপুর / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার অভিযান চালিয়েছে। অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ তদন্তে হাসপাতালে নানা ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুদকের কর্মকর্তা জানান, অভিযোগে উল্লেখ করা হয়েছিল—শ্রীপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার মান খুবই নিম্নমানের, পরিবেশ অপরিচ্ছন্ন এবং ডাক্তাররা নির্দিষ্ট সময়মতো উপস্থিত না হয়ে রোগীদের সেবা প্রদান করছেন না। এছাড়া হাসপাতালের ঔষধ মজুদ থাকা সত্ত্বেও বাইরে থেকে ঔষধ কিনে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তদন্তে দেখা গেছে, হাসপাতালের রান্নাঘরে তেলের পরিমাণ সংক্রান্ত অনিয়ম রয়েছে। যেখানে ১,৫০০ গ্রাম তেল কেনার প্রয়োজন ছিল, সেখানে মাত্র ৫০০ গ্রাম কেনা হয়েছে। রোগীদের জন্য ৫০টি ডিম কেনার কথা থাকলেও রশিদ অনুযায়ী ৪০টি কেনা হয়েছে এবং বাস্তবে মাত্র ৩৪টি ডিম পাওয়া গেছে।

হাসপাতালের ওয়ার্ড পরিদর্শনেও বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। রোগী সিট নম্বর লেখা হয়নি, যা প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় বাধা সৃষ্টি করছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এই তদন্তের প্রাথমিক রিপোর্টে এসব অনিয়মের তথ্য নিশ্চিত হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here