তাড়াশে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে সংঘর্ষ, নিহত ১

0
137
সিরাজগঞ্জের তাড়াশ থানা / ছবি - ইন্টারনেট

সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিয়েবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার এক বিবাহিত নারীর (৩৫) সঙ্গে আয়নাল হকের দীর্ঘদিন ধরে বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। নারীর পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় একাধিকবার বাধা দিলেও আয়নাল সেই সম্পর্ক বজায় রেখেছিলেন।

ওসি আরও বলেন, বুধবার বিকেলে ওই নারীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আয়নাল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি মারামারিতে রূপ নেয় এবং দুই পক্ষের সংঘর্ষে আয়নাল গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here