লন্ডন থেকে ঢাকার পথে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

0
285
খালেদা জিয়া ও জোবাইদা রহমান / ফাইল ফুটেজ

অনলাইন ডেস্ক :

লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ঢাকায় পৌঁছানোর পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি নেবেন। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেয় বিএনপি। গত ২৯ নভেম্বর কাতারের রাষ্ট্রদূত সেরাইয়া আলী আল কাহতানির কাছে এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তা চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে কাতার থেকে জানানো হয়—বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স প্রদানে দেশটি প্রস্তুত রয়েছে। বিষয়টি বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

৮০ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এদিকে পরিবারের সদস্য ও দলের নেতারা মনে করছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here