গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সরকারি কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। অতীতে বিভিন্ন মহল শিবির নিয়ে মিথ্যা তথ্য ছড়ালেও শিক্ষার্থীরা এখন সত্য-মিথ্যার পার্থক্য করতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, ক্যারিয়ার পরিকল্পনা শেখানো এবং উচ্চশিক্ষা–কেন্দ্রিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়। প্রায় দেড় হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্য দেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন। গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজ শিবির শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ডা. রহিদুল ইসলাম নিরব, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, জেলা আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকারসহ অন্যান্য নেতারা।
দীর্ঘ দুই দশক পর গাইবান্ধা সরকারি কলেজ মাঠে উন্মুক্তভাবে সংগঠনটির কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

