রাজাপুরে নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

0
170
নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীদের অবস্থান কর্মসূচি পালন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের সেবাদানকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং ইউনিয়ন পর্যায়ের সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)–রা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্যরা কর্মসূচিতে যোগ দেন। ঝালকাঠি জেলার আহ্বায়ক মাতব্বর বিপ্রদাসের নেতৃত্বে রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের অন্তত ৩০ জন মাঠপর্যায়ের কর্মী এতে অংশ নেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন পরিদর্শক তালুকদার উজ্জ্বল, পরিদর্শিকা আক্তার খাদিজা, শামসুন্নাহার, পরিবার কল্যাণ সহকারী সুমনা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সিফাত জাহান, মঞ্জিলা ও রাজিয়া প্রমুখ।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানালেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এতে মাঠপর্যায়ের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং মাঠকর্মীরা নানা সংকটে পড়ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদারের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সেবাকর্মীরা বলেন, মানবসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের মান ধরে রাখতে যথাযথ নিয়োগবিধি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here