দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ৫০ জন সুফলভোগীর মাঝে হাঁস বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি বিভাগ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৩ ডিসেম্বর) সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চর অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে এ হাঁস বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুজিবর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সুফলভোগীদের সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এই বিতরণ কার্যক্রম স্থানীয়দের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার করেছে।
এই বাংলা/এমএস
টপিক

