সমাবেশ থেকে ফেরার পথে নীলফামারীতে ইসলামী আন্দোলনের কর্মীর মৃত্যু

0
209
সড়ক দুর্ঘটনা / প্রতিকি ছবি

নীলফামারী প্রতিনিধি :


রংপুরে অনুষ্ঠিত ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী যোবেদ আলী (৭০)। বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নীলফামারী–সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের কাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোবেদ আলী ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাংগঠনিক শাখার দায়িত্বশীল কর্মী ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সমাবেশ শেষে বাস কাজিরহাট এলাকায় এশার নামাজের জন্য বিরতি নেয়। সেই সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি এম.আর সাঈদ জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here