খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, বার্ষিক পরীক্ষায় ব্যাঘাত

0
157
খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মবিরতি / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দাবিপূর্ণে কর্মবিরতি শুরু করেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তারা শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন থেকেও বিরত থাকছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউছুপ আদনান, নিখিল কুমার মণ্ডল এবং সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরা জানান, দীর্ঘদিনের অমীমাংসিত দাবি পূরণ না হওয়ায় তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান অব্যাহত থাকবে।

তারা আরও জানান, সরকার যদি দ্রুত দাবিগুলো মেনে নেয়, তবে শুক্রবার ও শনিবার অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষার ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। কিন্তু দাবি পূরণ না হলে এই কর্মসূচি চলবে।

খাগড়াছড়ি জেলায় ৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। পাশাপাশি সদ্য জাতীয়করণ হওয়া ৯ উপজেলার ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here