দৌলতপুরে মৎস্যজীবী দলের ৭১ সদস্যের কমিটি গঠন

0
191
দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন / ছবি - এই বাংলা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নতুন ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র রাজবংশী ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মামুন মিয়ার যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘোষিত কমিটিতে মো. এরশাদ রানা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. রিপন খানকে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জহিরুল ইসলাম জুয়েল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুল ইসলামকে।

জেলা কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন—নতুন নেতৃত্ব উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং সামনে জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here