জলঢাকায় পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা

0
283
নীলফামারীতে দুই ইটভাটাকে ৬০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

নীলফামারীর জলঢাকা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মানার অভিযোগে দুই ইটভাটাকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে হক অ্যান্ড সন্স ও এমএইচ ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড আদায় করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম। অভিযানের প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে ওয়াহেদুর রহমানের মালিকানাধীন হক অ্যান্ড সন্স ইটভাটাকে ৩০ হাজার টাকা এবং হাফিজুল ইসলামের মালিকানাধীন এমএইচ ব্রিকস ভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকারের নীতিমালা অনুযায়ী প্রতিটি ভাটায় কমপক্ষে ৫০ শতাংশ ফাঁপা বা কম্প্রেসড ইট উৎপাদন বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।”

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে চলবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here