বিপিএল ড্রাফটে নিষেধাজ্ঞা বহাল, হাইকোর্টে রিট খারিজ

0
170
বিপিএল / প্রতীকী ছবি

ডেস্ক নিউজ :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের প্লেয়ার্স ড্রাফটকে ঘিরে বিতর্কের অবসান ঘটাল হাইকোর্ট। নিলামের তালিকা থেকে বাদ পড়া ৯ ক্রিকেটারের বিষয়ে করা তিনটি রিট আবেদন খারিজ করে দেন আদালত। ফলে তাদের ছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিপিএলের আগের আসরে ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় গভর্নিং কাউন্সিল তাদের এবারের ড্রাফট তালিকা থেকে সরিয়ে দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করে বাদ পড়া ৯ খেলোয়াড়। রিটে তাদের নাম পুনঃঅন্তর্ভুক্তির নির্দেশনা চাওয়া হয়।

বুধবার রিট শুনানিতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রেজাউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন। আদালতের এ আদেশের পরই নিশ্চিত হয়, আসন্ন আসরে ঐ ৯ ক্রিকেটারকে ছাড়া নিলাম কার্যক্রম সম্পন্ন হবে।

আদেশের ফলে বিসিবির নেওয়া সিদ্ধান্ত বহাল থাকায় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিতেও কোনো বাধা রইল না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here