প্রথমবারের মতো দেশে ইন্টেরিয়র ডিজাইনারদের সম্মাননা: সম্পন্ন হলো IDAB Excellence Award 2024

0
231
“প্রথমবারের মতো দেশে ইন্টেরিয়র ডিজাইনারদের সম্মাননা: সম্পন্ন হলো ‘IDAB Excellence Award 2024’” / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

ইন্টেরিয়র ডিজাইন পেশার উৎকর্ষ ও সৃজনশীলতাকে সামনে তুলে ধরতে প্রথমবারের মতো আয়োজন করা হলো “IDAB Excellence in Interior Design Award 2024”। ইন্টেরিয়র ডিজাইনারদের সংগঠন Interior Designers Association of Bangladesh (IDAB)-এর উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইনের শীর্ষ পেশাজীবী, শিক্ষাবিদ, পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে IDAB-এর প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান বলেন, দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প ক্রমেই আন্তর্জাতিক মানে এগিয়ে যাচ্ছে। তরুণ ডিজাইনারদের কাজের স্বীকৃতি, পেশাগত মানোন্নয়ন এবং সেক্টরকে আরও সংগঠিত করতে প্রতিবছর এই অ্যাওয়ার্ড আয়োজন করা হবে বলে জানান তিনি।

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শফিউল ইসলাম প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়া ও মানদণ্ড তুলে ধরেন। জুরি প্যানেলের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট ডিজাইনার নাসরিন জামির।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IAB সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান ড. এস এম নাজমুল ইমাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশের প্রখ্যাত স্থপতি আর্কিটেক্ট শামসুল ওয়ারেস। তিনি তরুণ ডিজাইনারদের সৃজনশীলতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

এই বছরের প্রতিযোগিতায় রেসিডেন্স, কর্পোরেট, হসপিটালিটি ও রিটেল—এই চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কাজগুলোকে পুরস্কৃত করা হয়।

রেসিডেন্স ক্যাটাগরি – ১ম পুরস্কার: সারোয়াত ইকবাল টিসা, মনন বিন ইউনুস, রাজিব আহমেদ, ২য় পুরস্কার: সৈয়দ মাহমুদ হোসেন, রাফিদ রিয়াসাদ, এম ডি সিবাত আহনাফ, ৩য় পুরস্কার: ইরিনা খান মুমু

কর্পোরেট ক্যাটাগরি- ১ম পুরস্কার: আর্কিটেক্ট ড্যানিয়েল হক, ২য় পুরস্কার: আর্কিটেক্ট নাজিউর ইসলাম, ৩য় পুরস্কার: সারওয়াত ইকবাল টিসা, মনন বিন ইউনুস, রাজিব আহমেদ।

হসপিটালিটি ক্যাটাগরি – ১ম পুরস্কার: আর্কিটেক্ট ফাতিহা পলিন, ২য় পুরস্কার: রাফিয়া মারিয়ম আহমেদ, ৩য় পুরস্কার: কাজি জাহিদুল ইসলাম।

রিটেল ক্যাটাগরি – ১ম পুরস্কার: আর্কিটেক্ট মাহমুদুল আনোয়ার রিয়াদ, ২য় পুরস্কার: ফারহিন আলিয়া, ৩য় পুরস্কার: রাফিয়া মারিয়ম আহমেদ।

জুরি সদস্যদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের শেষে। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ পরিবেশনা এবং ডিনারের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই অনুষ্ঠান সহযোগিতা করেছে—Suisse, Intercontinental Dhaka, Gasdom, Asian Paints, Marble De Carrara Pvt Ltd এবং Wood Tech Solution Ltd (WTS)।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here