নীলফামারীকে মডেল জেলা গড়তে সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম

0
142
নীলফামারীকে মাদক নিয়ন্ত্রনে ‘মডেল’ করার উদ্যোগ নবাগত পুলিশ সুপারের / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীকে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলায় একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। রোববার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ সুপার বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করাই আমার লক্ষ্য। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও জানান, মাদক নির্মূলের চেয়ে নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ। মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করতে নীলফামারীর একটি গ্রামকে ‘মডেল গ্রাম’ হিসেবে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মীর মাহমুদুল হাসান আস্তাক।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ এবং নীলফামারী থানার ওসি এম আর সাঈদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম শনিবার নীলফামারীতে যোগদান করেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here