তারেক রহমানের ৩১ দফায় ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা: দাউদার মাহমুদ

0
175
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, “তারেক রহমানের ৩১ দফার মাঝে লুকিয়ে আছে আগামীর বাংলাদেশ।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


তিনি বলেন, এই ৩১ দফার মধ্যে নারী অধিকার, শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন, মা-বোনদের নিরাপত্তা এবং সার্বিক সামাজিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্বসহকারে স্থান পেয়েছে। তাই এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার পাঁচলাড়ুয়া স্কুল মাঠে হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি ও সংগঠনকে আরও সক্রিয় করার উদ্দেশ্যে।

হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নীরু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নাটোর এন এস কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর হাবিব

বক্তারা তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর ইতিবাচক পরিবর্তন নিশ্চিত হবে। বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here