ঈশ্বরদীতে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

0
201
ঈশ্বরদীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের মালগুদাম চত্বরে বাদ আছর এ মাহফিলের আয়োজন করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা অলিউল্লাহ। এর আগে জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া, মাদ্রাসাগুলোতে কোরআন খতম এবং এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দীন আহমেদ মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীনসহ স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় সকলের দোয়া অব্যাহত রাখতে তারা আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here