গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, সম্ভাবনা ও উদ্ভাবন তুলে ধরা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে ঘাস প্রকল্পের সিইএ শাহ মোহাম্মদ শাকিবের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শুভঙ্কর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল ইসলাম, প্রশান্ত কুমারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীবৃন্দ।
উদ্বোধনী পর্ব শেষে ইউএনও পলাশ কুমার দেবনাথ প্রদর্শনী মেলায় স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম উপজেলা খাদ্য কর্ম নিয়ন্ত্রক মোঃ আমিনুল ইসলাম প্রশান্ত কুমার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীবৃন্দ পরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ প্রদর্শনী মেলায় (৩০) টি, স্টল পরিদর্শন করেন, পরে গরু ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাগল ভেড়া ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পোষা প্রাণী ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পোল্ট্রিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার বিতরণ করেন, এছাড়া সকল স্টলদের জন্য সান্তনা পুরস্কার বিতরণ করেন।
এই বাংলা/এমএস
টপিক
- প্রাণিসম্পদ সপ্তাহ
- প্রদর্শনী মেলা

