কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ–মশাল মিছিল

0
167
কুড়িগ্রাম ১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা–এর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছে কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুছ আলী–এর সমর্থকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে নাগেশ্বরী–ফুলবাড়ী সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীর দিকে এসে সড়ক অবরোধের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওসমান গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বেলালসহ অন্যান্য নেতা–কর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন— কুড়িগ্রাম-১ আসনে মনোনীত প্রার্থী পরিবর্তন করে ডাঃ ইউনুছ আলীকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী হবে এবং নির্বাচনেও সুবিধাজনক অবস্থানে যাবে।
তাদের দাবি, “মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনটি হারানোর আশঙ্কা রয়েছে।”

তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here