বরিশালের চরমোনাই মাহফিল : লাখো মুসল্লীর অশ্রুসিক্ত আখেরি মুনাজাতে শান্তির প্রার্থনা

0
257
চরমোনাই মাহফিল সমাপ্ত: আখেরী মুনাজাতে দেশের শান্তি কামনা / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল লাখো মুসল্লীর অংশগ্রহণে আধ্যাত্মিক আবেগে পরিপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়েছে। শনিবার সকাল ৯টায় আখেরি মুনাজাত পরিচালনা করেন আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুনাজাতে দেশ–জাতির নিরাপত্তা, বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তি, এবং বিশেষভাবে জুলাই গণঅভ্যুত্থানের নিহত–আহতদের মঙ্গল কামনা করা হয়। চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষার প্রার্থনাও জানানো হয়।

আখেরি বয়ানে পীর সাহেব বলেন, দুনিয়ার মোহ ও ভোগবিলাস মানুষকে পাপের দিকে ধাবিত করে। তিনি অহংকার, হিংসা–বিদ্বেষ, গীবতসহ সকল গুনাহ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন—হায়াতের শেষ প্রান্তে কোনো সম্পদই উপকারে আসে না; তাই তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রস্তুতি নিতে হবে।

তিনি পরিবারের প্রতিটি সদস্যকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করা ও ঘরে ইসলামী পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

মুনাজাতে ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, মিয়ানমার, সিরিয়া এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

মহফিলে উপস্থিত মুসল্লীগণকে তিনি প্রতিদিন জিকিরে অভ্যস্ত হওয়া, ছহীহ কুরআন তিলাওয়াত, নেশা–অপসংস্কৃতি বর্জন, এবং নিয়মিত হালকায়ে জিকির–তালীমে অংশগ্রহণের শপথ করান।

শেষপর্যায়ে মাহফিলকে সফল করতে সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here