কুড়িগ্রামে বিএনপি নেতা আব্দুল খালেককে প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

0
203
কু‌ড়িগ্রাম-৩ আসনে আব্দুল খালেককে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে সড়ক অবরোধ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তৃণমূলের নেতাকর্মী ও এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে উলিপুর শহরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, বিএনপি নেতা মতলেবুর রহমান, জাহিদ হোসেন, আতাউর রহমান, মশিউর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আব্দুল খালেক শুধু দক্ষ সংগঠকই নন, বরং উলিপুর ও কুড়িগ্রামের মানুষের সুখ-দুঃখের ঘনিষ্ঠ সঙ্গী। প্রতিকূল রাজনৈতিক সময়েও তিনি তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রেখেছেন।
তাদের দাবি, ত্যাগী ও জনপ্রিয় এই নেতাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, সংগঠনে দুর্বলতা দেখা দেবে এবং আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা আরও বলেন, উলিপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক এই নেতাকে বাদ দিলে তা জনগণের রায়ের প্রতি অবহেলার শামিল হবে। তাই তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবিলম্বে আব্দুল খালেককে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণার আহ্বান জানান।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here