কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাত্র ১০ টাকায় স্বাস্থ্যসেবা চালু করল ‘ফুল’ সংগঠন

0
187
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ টাকায় ফুল এর স্বাস্থ্য সেবা চালু / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র ১০ টাকায় চিকিৎসা সেবা চালু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। বৃহস্পতিবার সকালে ‘ফুল’ পরিচালিত ১০ টাকার হাসপাতাল ও জনস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত ই খুদা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর জামান, এবং সংগঠনটির পরিচালক মো. আব্দুল কাদেরসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, ফুল দীর্ঘদিন ধরে মানবসেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসজুড়ে মাত্র ১০ টাকার ভিজিটে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে পারবেন। এতে উপজেলার ১৪টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ ন্যূনতম খরচে মানসম্মত চিকিৎসা পেতে সক্ষম হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রামখানা ইউনিয়নের জসিম উদ্দিন (৫৬) বলেন, “হাসপাতালটা চালু হওয়ায় আমাদের অনেক উপকার হইছে। গরিব মানুষ, কম খরচে চিকিৎসা পাইতেছি।”

কচাকাটা ইউনিয়নের আলম মিয়া (৪০) জানান, “এই হাসপাতাল থাকলে গরিব মানুষ ভালো ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য খুব উপকারী।”

সংগঠনের পরিচালক মো. আব্দুল কাদের জানান, নিম্ন আয়ের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতেই এই হাসপাতাল চালু করা হয়েছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here