কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ছায়েদ আলীর পক্ষে জোরদার প্রচারণা চলছে। দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে কুলাউড়া শহরসহ বিভিন্ন গ্রাম, হাট-বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালাচ্ছেন দলীয় সমর্থকরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সরেজমিনে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়—জামায়াতের স্থানীয় সমর্থকরা ঘরে ঘরে গিয়ে ভোটারের হাতে লিফলেট দিচ্ছেন এবং আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
প্রচার কার্যক্রমে অংশ নেন পৃথিমপাশা গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. শফিক উদ্দিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম রিপন, মো. ইদ্রিছ আলী, পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল রহমান সিদ্দিকীসহ আরও অনেকে।
নেতাকর্মীরা বলেন, “ইঞ্জিনিয়ার ছায়েদ আলী এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা ও মানুষের আস্থা অর্জন করেছেন। তাই জনগণ দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি।”
এভাবে ঘরে ঘরে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলমান রয়েছে বলে জানা গেছে।
এই বাংলা/এমএস
টপিক
- জামায়াতে ইসলামী
- দাড়িপাল্লা
- প্রচারণা

