ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৩ জন আটক, দুটি মোটরসাইকেল জব্দ

0
205
ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তিন জনকে আটক করেছে বিজিবি / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ও বিকেলে অনন্তপুর বিওপি’র সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় দুটি মোটরসাইকেল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অনন্তপুর বিওপি’র সদস্যরা দুপুর ও বিকেলে বিশেষ অভিযান চালায়।

দুপুর ২টার দিকে অনন্তপুর কদমতলা মাঠেরপাড় এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। এসময় মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে বিজিবি সদস্যরা তাকে ধরতে সক্ষম হয়। আটককৃত রাকিবুল ইসলাম (১৫), কাশেম বাজার এলাকার মো. জাহেদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে বিকাল ৪টার দিকে পশ্চিম রামখানা ক্লিনিকমোড় এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে তল্লাশি করে ৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—নাগেশ্বরীর পশ্চিম রামখানা নাগরাজ গ্রামের মো. সাইফুল ইসলাম (৪৫) এবং কামারপাড়া গ্রামের মেহেদী হাসান (৩২)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান,
“আটকদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্তের স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here