পিরোজপুরে সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
182
পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর জেলা সরকারি চাকুরিজীবী কল্যাণ পরিষদ (১১–২০ গ্রেড) এর বার্ষিক সাধারণ সভা শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা এবং সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পুরো আয়োজন পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মতিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) এস এম আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ জহিরুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ এবং সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম।

সভায় পরিষদের সদস্যসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও অংশ নেন।

বক্তারা বলেন, সরকারি চাকুরিজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ বিস্তারে এই পরিষদের কার্যক্রম ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—ভবিষ্যতেও এটি জোরালোভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here