দীঘিনালা মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসকের উন্নয়ন প্রতিশ্রুতি

0
165
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত দীঘিনালা উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক (টু আই সি) মেজর আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত বলেন—
“এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে।”

তিনি আরও জানান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পর্যটন খাতে যেসব অভিযোগ ও পরামর্শ এসেছে তা সমন্বিতভাবে পর্যালোচনা করে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটনসহ বিভিন্ন খাতের সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সরকারি সেবার মানোন্নয়ন, দপ্তরগুলোর জবাবদিহিতা বৃদ্ধি এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, হেডম্যান-কার্বারী, প্রধান শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here