রাজাপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

0
266
রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার বিকেলে রাজাপুর মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান মাসুম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।

গোলাম আজম সৈকত তাঁর বক্তব্যে বলেন— তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাকে দীর্ঘদিন কারাগারে রেখে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছে।
তিনি রাজাপুর-কাঠালিয়ার সর্বস্তরের মানুষের কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মাহফিল শেষে দেশ-জাতির মঙ্গল, অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও সব ظلم–বঞ্চনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here