খাগড়াছড়িতে হিডেন পাওয়ারের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

0
147
খাগড়াছড়িতে হিডেন পাওয়ার এর দ্বি -বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন হিডেন পাওয়ার-এর দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি মহিলা কলেজ সংলগ্ন স্বপ্ন চূড়া রেস্টুরেন্টে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সুমন চক্রবর্তী ও রবি দেব, বর্তমান সভাপতি পায়েল দাশ, সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, কাউন্সিল প্রস্তুতি কমিটির সভাপতি প্রকাশ ঘোষসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রকাশ ঘোষ সভাপতি, সজল দাশ সাধারণ সম্পাদক, তুষার ধর সাংগঠনিক সম্পাদক এবং উত্তম দাশ অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কাউন্সিল শেষে নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here