ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে খামারিদের উদ্বুদ্ধ করতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম, উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার,খামারি মোঃ মাসুদুর রহমান মাসুদ, প্রমুখ।
মেলায় প্রায় ২৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের লালিত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ঘোড়া, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি প্রদর্শন করেন। মেলা উপলক্ষে সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস
টপিক