স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে দীর্ঘদিন পর ফিরেছেন তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। গত বছরের ডিসেম্বরের পর এই প্রথম লাল বলের দলে দেখা যাবে তাকে। একই সঙ্গে ফিটনেস ফিরে পেয়ে দলে ফিরেছেন ড্যারিল মিচেল, যিনি প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জিম্বাবুয়ে সিরিজ থেকে ছুটি নেওয়ার পর উইলিয়ামসনকে প্লাংকেট শিল্ডের দ্বিতীয় রাউন্ডেও দেখা যাবে, যাতে টেস্ট সিরিজের আগে ম্যাচ প্রস্তুতি সেরে নিতে পারেন।
জিম্বাবুয়ের বিপক্ষে একসঙ্গে টেস্ট অভিষেক হওয়া জ্যাকব ডাফি ও জাকারি ফাউল্কস—দুজনই তাদের জায়গা ধরে রেখেছেন। ফাউল্কস তো অভিষেকেই ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সেরা ডেবিউ বোলিংয়ের রেকর্ড গড়েন।
এছাড়া ব্লেয়ার টিকনার মার্চ ২০২৩-এর পর আবারও ফিরেছেন টেস্ট সেটআপে। তবে চোট কাটিয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি কাইল জেমিসন ও গ্লেন ফিলিপসকে। একইভাবে চোটের কারণে অনুপলব্ধ ম্যাট ফিশার, উইল ও’রুক ও বেন সিয়ার্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট মাঠে গড়াবে ২ ডিসেম্বর, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জাকারি ফাউল্কস, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
এই বাংলা/এমএস
টপিক

