নগরকান্দায় গভীর রাতে চোর সন্দেহে ৪ জনকে গণপিটুনি, একজনের মৃত্যু

0
191
ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে চোর দাবি করে চার যুবককে গণপিটুনি / ছবি - এই বাংলা

ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে চার যুবক গণপিটুনির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে শাহীন শিকদার (২৮) নামে একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ—তাঁরা ভ্যান চুরি করতে এসেছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে। নিহত শাহীন একই ইউনিয়নের গজগাহ গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। আহত তিনজন হলেন—ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের সুমন শেখ (২০), শ্রাঙ্গাল গ্রামের পারভেজ মাতুব্বর (২১) এবং পরিচয় অজ্ঞাত এক যুবক। তাঁদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীরা জানায়, কয়েক দিন ধরে বিভিন্ন বাড়িতে ভ্যান ও মালামাল চুরির ঘটনা বাড়ছিল। গত রাতে ভ্যানচালক আক্তার ফকিরের বাড়ি থেকে ভ্যান চুরি করতে আসে পাঁচ যুবক। টের পেয়ে আক্তার তাঁদের ধাওয়া দেন। তাঁর চিৎকারে গ্রামের শতাধিক মানুষ বের হয়ে চারজনকে আটক করে গণপিটুনি দেন। এ সময় একজন পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নেওয়া হলে শাহীনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, হাসপাতালে থাকা তিনজনই বর্তমানে শঙ্কামুক্ত।

ভ্যানচালক আক্তার ফকির বলেন, “কয়েক দিন ধরে আমাদের গ্রামে একের পর এক চুরি হচ্ছে। রাতে মাত্র শুয়েছি, তখনই ভ্যানের শিকল টানার শব্দে বের হয়ে দেখি চোর ধরতে এসেছে। পরে গ্রামের হাজার মানুষ ধাওয়া দিয়ে ধরে।”

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, “স্থানীয়রা জানিয়েছে তারা ভ্যান চুরি করতে গিয়েছিল। গণপিটুনিতে একজন মারা গেছে। আইনগত প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here