মিরসরাই প্রতিনিধি :
সারা দেশের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মিরসরাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দীন কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. দুর্জয় বড়ুয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কান্তি বড়ুয়া, এলএফএ মোহাম্মদ রাশেদুল ইসলাম, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “সারা দেশের মতো মিরসরাইয়েও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন খামারিরা স্টল নিয়ে অংশ নিয়েছেন। প্রায় ৩০টির মতো স্টল দেওয়া হয়েছে, যা নতুন খামারিদের উৎসাহিত করবে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।”
এই বাংলা/এমএস
টপিক

