কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন

0
169
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন / ছবি - এই বাংলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে সেবা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহযোগিতায় সপ্তাহব্যাপী এই আয়োজন চলছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে “দেশীয় জাত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ৩০টি প্রদর্শনী স্টল পরিদর্শন করা হয়। স্টল পরিদর্শন শেষে আলোচনা সভার সূচনা করেন সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার।

আলোচনা সভায় উপস্থিত উদ্যোক্তা ও খামারিরা প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ, লোন সুবিধা, পশুর চিকিৎসা সেবা, এবং সরকারিভাবে পশুখাদ্য প্রদানের বিষয়গুলো তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যে চারটি গ্রুপে মোট ১২টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কাউখালী থানা পুলিশের প্রতিনিধি মোঃ সুলাইমান, ৩নং সদর ইউপির চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, খামারি ও উদ্যোক্তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মিনহাজুল ইসলাম।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে— ২৭ নভেম্বর: হাঁস–মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক ওষুধ বিতরণ। ২৮ নভেম্বর: প্রাণিসম্পদ বিষয়ক ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা, ২৯ নভেম্বর: কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর: শিক্ষা প্রতিষ্ঠানে ফিডিং কর্মসূচি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, ডিসেম্বর: টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে তরুণ ও নারী অংশীজনদের মতবিনিময়, ডিসেম্বর: জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ–২০২৫ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here