দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. হারুনর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
সভায় বক্তব্য রাখেন— দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ মো. আমিনুল ইসলাম। পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এই বাংলা/এমএস
টপিক

