লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর তেজগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ও ট্রেনে আগুন

0
173

অনলাইন ডেস্ক :


প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রদ্রোহ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে রাজধানীতে একের পর এক সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটছে। বুধবার (১২ নভেম্বর) রাতেও তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে রাখা একটি পরিত্যক্ত ট্রেন কোচে আগুন দেয় দুর্বৃত্তরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

এর আগে রাজধানীতে গত কয়েকদিনে ১৩টির মতো বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের ধারণা, রাজধানীর বাইরে থেকে ভাড়ায় আনা লোকজন এসব নাশকতায় জড়িত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‍্যাব ও বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here