রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জামালপুরের নতুন পিপি মোকাম্মেল হককে ঘিরে নিলক্ষিয়া যুবদলের সংবর্ধনা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জামালপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদল।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্ত।

নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরিফ উদ্দিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুব আলম।

অনুষ্ঠানে নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংবর্ধনা প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর