বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

স্থানীয় বাসিন্দাদের দাবি, মোংলা বন্দর, পৌরসভা ও উপজেলার জনসংখ্যা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় বর্তমান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবলসহ নতুন ভবন নির্মাণ করতে হবে।

স্থানীয়দের মতে, মোংলা শুধু একটি উপজেলা নয়; এটি দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, সুন্দরবনের প্রবেশদ্বার এবং বিস্তৃত উপকূলীয় জনপদ। এ এলাকার শ্রমিক, জেলে, বন্দরকর্মী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চিকিৎসার জন্য হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোংলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন।

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালু রাখা জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ, জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ এবং হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকট নিরসন করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

প্রায় দুই লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালকে নিরাপদ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা এখন সময়ের দাবি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর