সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির রাজাপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আউখিড়া এলাকার সপ্তগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় এর আয়োজন করে ঝালকাঠি জেলা তথ্য অফিস।
সমাবেশে জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনসচেতনতামূলক বিষয় তুলে ধরেন। আলোচনায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য গাড়ির ব্যবস্থা করার বিষয় স্থান পায়।
এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মুঠোফোনে আসক্তি কমানো, ইভ টিজিং প্রতিরোধ এবং ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন তিনি। এসব বিষয়ে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর ফারুক সুমন, সহকারী শিক্ষক মো. নেয়ামত উল্লাহ ও সেতু রানী ববি, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।
এই বাংলা/এমএস