মানিকগঞ্জের ঘিওরে প্রয়াত শ্রমিক নেতা শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঘিওর সদর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি প্রয়াত শাহজাহান খানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশরাফ কামাল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া এবং সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে প্রয়াত শাহজাহান খানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এই বাংলা/এমএস