শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শামা ওবায়েদের হাত শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে দীর্ঘদিনের বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে স্থানীয়দের উদ্যোগে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার তালমা ইউনিয়নের গাংতালমা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন মিয়ার বাড়িতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

লিটন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি মাহাবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, তালমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুন্নু চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ তালমা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার দীর্ঘদিনের বিভেদ ও মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর